মালদা

ডেভেলপমেন্ট নিয়ে মাইনোরিটির প্রশাসনিক বৈঠক জেলা প্রশাসনিক ভবনে

ডেভেলপমেন্ট নিয়ে মাইনোরিটির প্রশাসনিক বৈঠক হয়ে গেল জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মাইনোরিটির চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডল, জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্ণব ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) অরিন্দম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (রুরাল) দীপক সরকার, ডিএসপি হেডকোয়াটার্স বিপুল মজুমদার সহ অন্যান্যরা। এদিন জেলার সংখ্যালঘুদের জন্য বরাদ্দ কৃত অর্থ কোন কোন খাতে ব্যায় করা হচ্ছে তার হিসেব নিকেশ তুলে ধরা হয় মাইনোরিটির চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডলের কাছে। এই সমস্ত হিসেব নিকেশ দেখার পর মাইনোরিটির চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডল জানান, তিনি মালদা জেলার রিপোর্ট কার্ড দেখে সন্তুষ্ট। তার আশা আগামী দিন গুলিতে সাংখ্যালঘুদের জন্য আরও উন্নয়নের কাজ বাস্তবায়িত করা হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/u0hnJ5nLTfY